১১ সেপ্টেম্বর ২০১৬ - ০৩:১৫
সৌদিতে ১৬ মিশরীয় হাজির মৃত্যু

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, সৌদি আরবে হজ করতে যাওয়া ১৬ জন হাজি’র মৃত্যু হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-:  মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে চলতি বছরের হজ মৌসুমে এ নাগাদ ১৬ জন মিশরীয় হাজি প্রাণ হারিয়েছেন।

আল-মাসিরা চ্যানেল জানিয়েছে, গত শুক্রবার সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় এক মিশরীয় হাজি নিহত হয়। এর মধ্য দিয়ে চলতি বছর সৌদি আরবে নিহত মিশরীয় হাজিদের সংখ্যা ১৬-তে পৌঁছুলো।

মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, এর আগে শারীরীক অসুস্থতার কারণে আরো ১৫ জন হাজি মৃত্যুবরণ করেন।

এরপূর্বে মিশরের পরিকল্পনা ও প্রশাসনিক সংস্কার মন্ত্রী এবং হজ্ব বিষয়ক অধিদপ্তরের প্রধান ‘আশরাফ আল-আরাবি’ ঘোষণা করেছিলেন যে, চলতি বছর ৬২ হাজার ৫১১ জন মিশরীয় হাজি পবিত্র হজে অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লেবাননের দৈনিক আল-আখবারের প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে, গতবছরের মিনা ট্রাজেডিতে ইরানের পাশাপাশি মিশরের বহুসংখ্যক হাজি প্রাণ হারিয়েছিলেন। কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে কোন অভিযোগই করেনি মিশর সরকার।#